০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

আইনজীবী ছাড়া মামলা করা যায় কি?

  • Mithu Babu
  • Update Time : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

আইনজীবী ছাড়া মামলা করা যায় কি?

আইনজীবী ছাড়া মামলা করা যায় কি?

আমি আইনজীবী সহকারী, জজ কোর্ট নওগাঁ। আমি এই প্রতিবেদনে উল্লেখ করেছি যে, আইনজীবী ছাড়া আপনি কি কি মামলা করতে পারবেন।
অনেক সময় সাধারণ মানুষ আইনি সমস্যায় পড়লেও অর্থিক কারণে বা অন্য কোনো কারণে আইনজীবী নিয়োগ করতে পারেন না। সে ক্ষেত্রে করনীয় কি? আসলে কি আইনজীবী ছাড়া ও কি মামলা করা যায় বা মামলা পরিচালনা করা যায়?

অনেক সাধারণ মানুষ আছেন যারা আইনজীবীর খরচ বহন করার সামর্থ্য নেই। তারা চাইলে বেশ কিছু আইনের ধারার মামলা নিজেই পরিচালনা করতে পারবেন। বাংলাদেশের আইনে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আইনজীবী ছাড়া নিজেই মামলা করতে পারবেন এবং মামলা পরিচালনা করতে পারবেন। তবে সব ধরনের মামলা নয়। কিন্তু নিজে মামলা পরিচালনার ক্ষেত্রে একপর্যায়ে এটি জটিল হতে পারে। বাংলাদেশের প্রচলিত আইনে কেবল মাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একজন ব্যাক্তি আইনজীবী ছাড়া নিজেই মামলা করতে পারবেন। অর্থাৎ আইনজীবী ছাড়া মামলা করা টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয়। তবে মামলার ধরন এবং  আদালতের উপর বিষয় টি নির্ভর করবে।

বাংলাদেশের আইনে একজন ব্যাক্তির নিজে তার মামলা পরিচালনা করার অধিকার রয়েছে। অর্থাৎ তার মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করা বাধ্যতামূলক নয়। এবং তার জন্য নির্দিষ্ট শর্ত অনুযায়ী নিজেই আদালতে উপস্থিত হয়ে মামলা করতে পারবেন।

আইনজীবী ছাড়া কোন কোন ধরনের মামলায় করা যায়?

দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন ব্যাক্তি/পক্ষ নিজেই আদালতে হাজির হয়ে মামলা পরিচালনার সুযোগ পাবেন।কিছু দেওয়ানি মামলায় নির্দিষ্ট শর্তে একজন ব্যাক্তি আইনজীবী ছাড়া নিজেই মামলা করতে পারবেন। এরপর পারিবারিক আদালতে নির্দিষ্ট ধরনের মামলায় যে কোনো পক্ষ নিজেই উপস্থিত হয়ে মামলা পরিচালনার করতে পারবেন। এরপর স্বল্প পরিমাণ অর্থ নিয়ে বিরোধ সংক্রান্ত ক্ষেত্রে আইনজীবী ছাড়া মামলা করা সম্ভব। এরপর ভোক্তা অধিকার সংক্রান্ত মামলায় ভুক্তভোগী নিজেই অভিযোগ দাখিল করে মামলা পরিচালনা করতে পারবেন। তবে এর মাঝে ঝুঁকি ও রয়েছে। গুরুতর ও জটিল ফৌজদারি মামলা, আপিল বা রিভিশন মামলা, উচ্চ আদালতে মামলা পরিচালনায় এবং বড় অঙ্কের আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত মামলা আইনজীবী ছাড়া পরিচালনা করতে সিদ্ধান্ত নিলে এটি বড় ধরনের ঝুঁকিপূর্ণ।

অন্য পোস্ট – কোর্ট ম্যারেজ করতে কত টাকা লাগে | নওগাঁ নোটারি পাবলিক

নিজে মামলা করলে কী কী কাজ নিজেকেই করতে হয়

যখন আপনি নিজেই মামলা করবেন তখন  মামলার আবেদন বা আরজি নিজেকেই প্রস্তুত এবং দাখিল করতে হবে। যদি মামলার আবেদন বা আরজি অন্য কারোর কাছে থেকে লিখে নেন তাহলে তাকে তার পারিশ্রমিক দিতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী কোর্ট ফি হিসাব করে,সেই কোর্ট ফি জমা দিতে হবে। আপনার মামলার পক্ষে প্রয়োজনীয় সকল দলিল এবং প্রমাণ নিজে সংগ্রহ করে দাখিল করতে হবে। এরপর প্রতিটি ধার্য্য তারিখে আদালতে নিজে উপস্থিত থেকে হাজিরা দিতে হয়।এরপর নিজের সাক্ষী এবং প্রয়োজন হলে সাক্ষীদের আদালতে হাজির করে দিয়ে সাক্ষী উপস্থাপন করতে হবে।এরপর প্রতিপক্ষ/সাক্ষীদের জেরা বুঝে তার জবাব দিতে হবে। এরপর মামলা দাখিল করতে হবে। এরপর আদালত থেকে নির্দিষ্ট একটি মামলা নম্বর এবং আগামী ধার্য্য তারিখ দেওয়া হয়। সেটি সংগ্রহ করতে হবে।

আমার মতামত

আপনি নিজেই যদি করতে চান তাহলে মামলার ধরণ, প্রয়োজনীয় কাগজপত্র, সংশ্লিষ্ট আইন ও আদালতের প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। মামলার প্রতিটি পদক্ষেপ, তারিখ ও বিস্তারিত নোট রাখবেন। তবে একবার হলেও অভিজ্ঞ একজন আইনজীবীর পরামর্শ নিবেন। আমি আইনজীবী সহকারী, জজ কোর্ট নওগাঁ। আমার এই ছোট প্রতিবেদন টি আপনার ভালো লাগলে শেয়ার করুন।

Spread the love

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

mithu Babu

আইনজীবী ছাড়া মামলা করা যায় কি?

Update Time : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬