বাটোয়ারা মামলার খরচ | কি কি কাগজপত্র লাগে
আইনী প্রক্রিয়ার মাধ্যমে জমি/সম্পত্তির মালিক বা ওয়ারিশদের মধ্যে জমি/সম্পত্তি ভাগ বন্টন করার জন্য যে মামলা করা হয় তাকেই মূলত বাটোয়ারা মামলা বলা হয়। যদি জমি বা সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ থাকে বা জমির মালিকরা স্বেচ্ছায় অংশ ভাগ করতে না পারে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ থাকে তাহলে বাটোয়ারা মামলা করতে হয়।
উদাহরণ স্বরূপ পৈত্রিক সম্পত্তি তিন ভাইয়ের মধ্যে ভাগ করতে বা জমির অংশ নির্ধারণ নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ থাকলে বা বাড়ির অংশ ভাগ নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব থাকলে বাটোয়ারা মামলা একমাত্র পথ। আমি আইনজীবী সহকারী, জজ কোর্ট নওগাঁ। আমার অভিজ্ঞতা থেকে কিছু প্রয়োজনীয় তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করেছি।
বাটোয়ারা মামলা করতে কি কি কাগজপত্র লাগে?
জমির মালিকানা ও জমির সীমা প্রমাণের জন্য জমির খতিয়ান প্রয়োজন। জমি বা সম্পত্তির নিবন্ধিত মালিকানা নিশ্চিত করতে মৌজাদারি বা রেজিস্টিনথি প্রয়োজন। জমির পূর্ববর্তী লেনদেনের প্রমাণ হিসাবে জমি ক্রয় বিক্রয়ের দলিল ( যদি থাকে) জমা দিতে হয়। যদি তফসিল বর্ণিত সম্পত্তি নিয়ে আগে কোনো মামলা হয় তাহলে তার কপি বাটোয়ারা মামলায় সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনি যে সম্পত্তি নিয়ে মামলা করবেন ঐ সম্পত্তি বা সম্পত্তির অংশ আপনি কি মূলে মালিক তার প্রয়োজনীয় কাগজপত্র সহ মামলা দাখিল করতে হবে।
বাটোয়ারা মামলা কোন আদালতে করতে হয়?
বাটোয়ারা মামলা কেবল মাত্র আপনার জেলা ও দায়রা জজ আদালত এর সিভিল জজ আদালতে ফাইল করতে হয়। অর্থাৎ সে থানায় আপনার সম্পত্তি অবস্থিত ঠিক ঐথানার জন্য জেলা পর্যায়ে নির্ধারিত সিভিল জজ আদালতে মামলা করতে হবে। বাটোয়ারা মামলা মূলত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত চলমান থাকে। তবে বাদী ও বিবাদির উপর নির্ভর করে।
অন্য পোস্ট – কোর্ট ম্যারেজ করতে কত টাকা লাগে | নওগাঁ নোটারি পাবলিক
বাটোয়ারা মামলার খরচ
মামলার খরচের মধ্যে আদালতের নির্ধারিত ফি, আইনজীবীর ফি এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকে। খরচ সম্পত্তির মূল্য এবং মামলার জটিলতার উপর নির্ভর করে। সাধারণ ভাবে আনুমানিক হিসাবে- দলিল প্রতি ৳৩০০ করে কোর্ট ফি,(এখানে আপনার জমির মূল্য অনুযায়ী কোর্ট ফি নির্ধারণ করবে) মামলা আরজি,আবেদনের প্রতি পাতা ৫ টাকা করে কোর্ট ফি + মামলার ফাইল প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কেনা + টাইপ বিল+ ফটোকপি বিল ৳১০০০+- /=এলাকা ভেদে কম/বেশি হতে পারে। এছাড়াও আইনজীবী ফি রয়েছে। বরং বলা যায় যে, আপনার সম্পত্তির মূল্য এবং কয় টি দলিল রয়েছে তার উপর নির্ভর করবে আপনার জন্য বাটোয়ারা মামলা করতে কত টাকা খরচ হবে।
আমার মতামত
আপনার মামলার সকল নথি সঠিক ভাবে সংরক্ষণ করুন। প্রতি ধার্য্য তারিখে আদালতে উপস্থিত থাকা এবং অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। পারিবারিক বা অন্যান্য বিরোধ এড়াতে সাবধান থাকুন। আমার এই প্রতিবেদন টি আপনার ভালো লাগলে শেয়ার করুন।

Mithu Babu 
















